শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রওনা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পেয়েছেন। আগুন নেভাতে ১১টা ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও পাঁচটা ইউনিট পথেমধ্যে রয়েছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।