শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

‘বর্ষসেরা সিইও’ পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেক সিইও নিশাত তাসনিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘বর্ষসেরা সিইও’ পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেক সিইও নিশাত তাসনিম

বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস–২০২৫ এ ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হলেন ওয়ালটন মাইক্রো–টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরোম উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ড ৪র্থ আসরে তাঁকে এই সম্মাননা দেয়া হয়। এছাড়া একই আসরে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন ওয়ালটন হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস–২০২৫ এ ওয়ালটন মাইক্রো–টেক সিইও নিশাত তাসনিম শুচি‘র হাতে বর্ষসেরা সিইও ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়া ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার ক্রেস্ট গ্রহণ করেন মো. ফিরোজ আলম।

‘সিইও অফ দ্য ইয়ার’ পুরস্কার প্রদানের জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম‘কে ধন্যবাদ জানিয়ে ওয়ালটন মাইক্রো–টেক সিইও নিশাত তাসনিম শুচি বলেন, দেশের ব্যবসায়িক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করা নিঃসন্দেহে অন্যতম সেরা এক প্রাপ্তি। যার জন্য আমি অত্যন্ত সম্মানিত। এই কৃতিত্ব ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের। তাঁদের অক্লান্ত শ্রম, মেধা ও নিষ্ঠাতেই ওয়ালটন একের পর এক সাফল্যের মুকুটে বিভূষিত হচ্ছে।

উল্লেখ্য, ওয়ালটন মাইক্রো–টেক করপোরেশন অত্যন্ত সুনামের সঙ্গে অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন এবং বাজারজাত করছে। নিশাত তাসনিম শুচি‘র বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বে এসব প্রোডাক্ট উন্নয়নের পাশাপাশি বর্তমানে প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।

দেশের বিভিন্ন ব্যবসাখাতে স্বনামধন্য প্রতিষ্ঠান নেতৃত্বদানকারী করপোরেট ব্যক্তিত্বদের অবদান এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি দিতে ২০২২ সাল থেকে বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডস প্রদান করে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ৪র্থ আসরে বাংলাদেশ ব্যবসায়িক খাতের ২৪ জন শীর্ষ ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। বার্ষিক ১০০ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নিশাত তাসনিম শুচি‘কে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করা হয়।

 

এসএ