Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেকৃবির ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল কাজী ফার্মস

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শেকৃবির ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল কাজী ফার্মস
কৃষি বিশ্ববিদালয়ে নবীনবরণ

কৃষিখাতে বিপ্লব আনতে উচ্চতর গবেষণার বিকল্প নেই বলে জানিয়েছেন, বিশেষজ্ঞরা। মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নবীনবরণ, ডিএনস অ্যাওয়ার্ড ও কাজী ফার্মস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তারা এমন অভিমত জানান।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান। ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে স্নাতক সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থীদের দেয়া হয় ডিনস অ্যাওয়ার্ড। এসময় ২০ জন ছাত্র-ছাত্রীকে দেয়া হয় কাজী ফার্মস শিক্ষাবৃত্তি।

বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী বক্তারা নবীন শিক্ষার্থীদের গবেষণায় মনোনিবেশ করার আহবান জানান। তারা বলেন, দেশের পোলট্রি শিল্প এখন স্বয়ংসম্পূর্ণ। তাই এই খাতে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে।

কাজী জাহিদুল হাসান,ব্যবস্থাপনা পরিচালক, কাজী ফার্মস লিমিটেড কৃতি শিক্ষার্থীদের অনুসরণ করে নবীনদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন শিক্ষকরা।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তারা জানান, আগামীতে বিশ্ববিদ্যালয়ের দুইটি অনুষদে উচ্চতর গবেষক তৈরি অ্যাক্রেডিটেশন পদ্ধতি চালু করা হবে।

যূথী/ দীপ্ত সংবাদ