
বিকালে সেনাকুঞ্জ যাবেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় গুলশান বাসা থেকে সেনাকুঞ্জ উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন।
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবীর খান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন। তিনি তার মেডিকেল বোর্ড পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে অংশ নিবেন।
২০২৪ সালে খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।
এসএ








