দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুক্রবার পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শুক্রবার পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
প্রতীকী ছবি

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তিতাস গ্যাস–অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।