শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে আ. লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে আ. লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) ডিবির পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিবির বার্তায় উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও এতে সক্রিয় অংশগ্রহণের সাথে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিকভাবে পরিচয় প্রকাশ করা হয়নি।

গত রবিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছিল ডিএমপি। এর ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষিদ্ধ দলের বিভিন্ন কর্মসূচি বানচাল করতে গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।