শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বজয়ী অধিনায়ক কাফু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় আসছেন ব্রাজিলের বিশ্বজয়ী অধিনায়ক কাফু

আগামী ১১ ডিসেম্বর বাংলাদেশে আসছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার কাফু। তিনি ঢাকায় অনুষ্ঠিতব্য এএফবি লাতিন–বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার প্রদান করবেন।

টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৫ ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এতে অংশ নেবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে বাছাইকৃত একটি দল। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠন করবে দেশের একটি বয়সভিত্তিক দল।

পেশাদার বক্সার আসাদুজ্জামান হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, লাতিন–বাংলা সুপার কাপে বাফুফেকে সম্পৃক্ত করা হয়েছে। এর আগে বিশ্বমানের ফুটবল তারকারা ঢাকায় এলেও, তারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে এসেছিলেন, বাফুফের মাধ্যমে নয়।