শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

হংকংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হংকংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

হংকং সিক্সেসে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ছক্কার ফুল ফুটিয়েছেন অধিনায়ক আকবর আলী। বল হাতে ছক্কা আটকেছেন মোসাদ্দেক হোসেন। তাদের ব্যাটে ও বলে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ।

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে ব্যাট করতে নেমে ঝড় শুরু করেন ওপেনার শেখ হাবিবুর রহমান। তিনি ৭ বলে ২১ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন। তবে অন্য ওপেনার জিসান আলম গোল্ডেন ডাক মারেন। তিনে নামা অধিনায়ক আকবর ৯ বলে ৩২ রান করেন। তার ব্যাট থেকে চার ছক্কা ও দুটি চার আসে।

তবে চারে নামা মোসাদ্দেক ও পাঁচে নামা আবু হায়দার রনি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। মোসাদ্দেক ৬ বলে ৮ এবং রনি ১০ বলে মাত্র ৬ রান করেন। বাংলাদেশ ৫ উইকেটে ৭৫ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা ৫.১ ওভারে ৬১ রানে অলআউট (৬ উইকেট হারায়) হয়ে যায়।