শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মেট্রোরেল বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেট্রোরেল বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন

রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রোরেল পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে, রবিবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জ, নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত আবুল কালাম (৩৫) ইশ্বরকাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাজধানীর একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে তিনি সিদ্ধিরগঞ্জ, আইলপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

স্ত্রী আইরিন আক্তার পিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানরা এখনো বুঝতে পারেনি, তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে, ‘বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করোনা।’ আমি কীভাবে ওদের বোঝাই যে, ওদের বাবা আর কখনো জাগবে না!

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ভবনের সামনে ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৫০) নিহত হন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়।

প্রসঙ্গত, মেট্রোরেল লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে।

 

এসএ