শিরোনাম
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে বাসচাপায় প্রাণ গেলো ঠিকাদারের

আদীব জামাল
আদীব জামাল
বাগেরহাটে বাসচাপায় প্রাণ গেলো ঠিকাদারের

বাগেরহাটে যাত্রীবাহী বাসচাপায় মো. শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সাড়ে ১১টার দিকে খুলনা–বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম তালুকদার বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট শহরের মেগনিতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন শামীম। পথে ঢাকা থেকে আসা ‘ফাল্গুনি পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস পেছনের দিক থেকে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ–উল হাসান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসচালক ও তার সহকারী পালিয়ে যান। নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।