শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

‘দেশের যা কিছু ভালো তা বিএনপির হাত ধরেই হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘দেশের যা কিছু ভালো তা বিএনপির হাত ধরেই হয়েছে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি‘কে অনেকভাবে ভিলেন বানানোর চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাসচিব বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা প্রচার করছে৷ তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব।

তিনি বলেন, নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই করছে কোনো কোনো রাজনৈতিক দল৷ রাজনীতি ও অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন দরকার।

‘শহীদ জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে‘ মির্জা ফখরুল বলেন, অল্প সময়ের মধ্যেই অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ তা পারেনি।

 

এসএ