শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন শ্রেণিকক্ষে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন শ্রেণিকক্ষে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা ১০ দিন পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে সরকারের সম্মতির পর আন্দোলন প্রত্যাহার করে নেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্ঞাপন হাতে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, বুধবার থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফেরবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, আগামী নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের মূল বেতনের ৭.৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা দেয়া হবে। আগামী জুলাই থেকে এটি মূল বেতনের ১৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকায় বৃদ্ধি পাবে। চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা আগের মতো অপরিবর্তিত থাকবে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষকরা আমাদের সমাজ ও জাতি গঠনের মূল চালিকা শক্তি। তাদের বেতন–ভাতা দীর্ঘদিন ধরে অপ্রতুল ছিল, এবার এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, সরকার ও শিক্ষা উপদেষ্টা আমাদের কথা শুনেছেন। আশা করি, ভবিষ্যতে আরও সুবিধা বৃদ্ধি ও বদলি প্রক্রিয়া দ্রুত বাস্তবায়িত হবে।