শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে ঢাকাগামী ৮টি ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে ঢাকাগামী ৮টি ফ্লাইট

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রাম, শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে ফ্লাইটগুলো অবতরণ করে।

অবতরণ করা ৮টি ফ্লাইটের মধ্যে ২টি চট্টগ্রাম থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট, আর বাকি ৬টি আন্তর্জাতিক ফ্লাইট; ৩টি ইউএস–বাংলা এয়ারলাইন্সের, ১টি এয়ার এরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে ঢাকার ফ্লাইট এবং ২টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিকাল ৪টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হঠাৎ করে কয়েকটি ফ্লাইট অবতরণ করলেও চট্টগ্রাম বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এর আগে, দুপুরে বিমানবন্দর ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।