শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাণিজ্য

ইসলামী ব্যাংক একীভূতকরণে ক্ষতির গুজব ছড়ানো হচ্ছে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইসলামী ব্যাংক একীভূতকরণে ক্ষতির গুজব ছড়ানো হচ্ছে

পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন গুজব সরকার প্রত্যাখ্যান করেছে। এসব গুজবে বলা হচ্ছে যে ব্যাংকগুলো একীভূত হলে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন।

সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে বিনিয়োগকারীদের স্বার্থক্ষুণ্ন করার মতো কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, একীভূতকরণ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রণালয় সবাইকে অনলাইনে ছড়ানো এমন ‘ভ্রান্ত ও মনগড়া’ তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।