শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

হেরেই গেল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হেরেই গেল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে আজ (বৃহস্পতিবার) হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪–৩ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের মাত্র ১৩ মিনিটে দারুণ এক ফ্রি–কিক গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বক্সের বাইরে থেকে তিনি সরাসরি গোলবারে কোণাকুণি ফ্রি–কিক নেন। যা হংকংয়ের এক ফুটবলারের মাথা ছুঁয়ে তাদের জালে জড়ায়।

প্রথমার্ধ প্রায় শেষের পথে, যোগ করা সময়ের চতুর্থ মিনিট চলছিল। রেফারি বিরতির বাঁশি দেওয়ার আগমুহূর্তে নিজেদের ভুলে গোল হজম করে বসলো বাংলাদেশ। ক্লিয়ার করার সুযোগ পেয়েও স্বাগতিক ফুটবলাররা পারেননি, উল্টো হেড দিয়ে বল তুলে দেন হংকং ফুটবলারের পায়ে। হালকা পা ছুঁয়েই সেই বল জালে। ১–১ সমতা নিয়ে শেষ হলো প্রথমার্ধ।

ম্যাচে দীর্ঘ সময় ৩–১ গোলে পিছিয়ে থাকলেও শেষদিকে দারুণ লড়াইয়ে মোরসালিন ও শমিত সোমের গোলে ফের সমতায় ফিরেছিল লাল সবুজরা। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগে ফের গোল হজম করে ম্যাচটি হেরে গেল স্বাগতিকরা।

৩–৪ গোলের হার সঙ্গী হয়েছে লাল–সবুজের প্রতিনিধিদের।