শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

‘ডট বলে’ মুস্তাফিজের বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘ডট বলে’ মুস্তাফিজের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার (৪ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪ ওভার বল করে সাতটি ডট বল করেন মুস্তাফিজ। এতেই সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড গড়েছেন ‘ফিজ’।

এখন পর্যন্ত ১২১ ম্যাচের ১২০ ইনিংসে ২ হাজার ৬১৬টি বল করে ১ হাজার ১৪২টি ডট বল করেছেন মুস্তাফিজ।

এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি। ১২৩ ইনিংসে ২ হাজার ৭৫৩টি বল করে ১ হাজার ১৩৮টি ডট বল করেছেন তিনি।

১২৫ ইনিংসে ২ হাজার ৭২০টি বল করে ১ হাজার ৭৮টি ডট ডেলিভারি দিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।

মুস্তাফিজ, সাউদি ও সাকিব ছাড়া বিশ্বের আর কোনো বোলার টি–টোয়েন্টিতে এক হাজার বা তার বেশি ডট বল দিতে পারেননি।

ইংল্যান্ডের আদিল রশিদ ১২৬ ইনিংসে ২ হাজার ৭৫৬টি বল করে ৯৮৮টি ডট বল দিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন।

১০৫ ইনিংসে ২ হাজার ৪০৮টি বল করে ৯৮৪টি ডট ডেলিভারি দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান।