শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

সিরিজ জয়ের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরিজ জয়ের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

আফাগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। কোনো বিরতি ছাড়াই শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় দ্বিতীয় টি–টোয়েন্টিতে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানদের মুখোমুখী হবে জাকের–তামিমরা। এ ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পাবে বাংলাদেশ। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই রশিদ–নবিদের।

সিরিজে জয়ের দিনে কোনো অঘটন না হলে আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে দিয়ে ওপেন করবে বাংলাদেশ। ওয়ান ডাউনে দেখা যাবে এশিয়া কাপে বাংলাদেশের সেরা রানসংগ্রাহক সাইফ হাসানকে। অবশ্য প্রথম ম্যাচে রান পাননি সাইফ।

আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ধ্বসে পড়েছিল দলের মিডল অর্ডার। সেখানে আজ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অধিনায়ক জাকের আলীর পর পাঁচ নম্বর পজিশনে শামীম হোসেনের পরিবর্তে ফর্মে থাকা তাওহীদ হৃদয়কে অন্তর্ভুক্ত করা হতে পারে। আগের ম্যাচে নুরুল হাসান সোহান অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ায় একাদশে তার জায়গাও অনেকটাই নিশ্চিত।

স্পিন বিভাগে সাফল্যের কারণে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের জুটি ভাঙার কোনো সম্ভাবনা নেই। দুজনই আগের ম্যাচে কার্যকর বোলিং করেছেন।

তবে পেস বোলিং আক্রমণে আসতে পারে পরিবর্তন। টানা খেলার ধকল সামলাতে এবং বেঞ্চের শক্তি পরীক্ষার জন্য তাসকিন আহমেদকে আজ বিশ্রাম দেয়া হতে পারে। সেক্ষেত্রে তার জায়গায় দলে ফিরতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের দলে থাকা অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।