দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

গভীর রাতে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গভীর রাতে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনা জেলার দৌলতপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর মহেশ্বর পাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাসার জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করা হয়।

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক তানভীর‘কে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, তানভির হাসান শুভ নিজ বাসায় দরজা জানালা বন্ধ করে তার মা ও ছোট ভাইসহ একই রুমের মধ্যে ঘুমিয়ে ছিল। থাই গ্লাসের জানালা খুলে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় ২‌টি ও বাম হা‌তে ১‌টি গু‌লি লা‌গে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে বাসার জানালার ফাকা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত জানতে ও ঘটনার কারণ জানতে কাজ চলছে।

 

এসএ