শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ভারতের বিশেষত্ব হলো ভুয়া খবর, জিটিওকে প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের বিশেষত্ব হলো ভুয়া খবর, জিটিওকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে কোনো হিন্দু–বিরোধী সহিংসতা নেই। বর্তমানে ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়া খবর।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই সাক্ষাৎকার প্রকাশিত হয়।

গত বছর ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

এ বিষয়ে জিটিওকে ড. ইউনূস বলেন, আমি বিস্মিত হয়েছিলাম; যখন জনগণ আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয়। অনিচ্ছাসত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। তখন উচ্ছ্বসিত আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলাম– আপনারা যদি এত ত্যাগ স্বীকার করে থাকেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো।

সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।

সূত্র: বাসস