শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

লম্বা ও ঘন চুলের জন্য ঘরেই তৈরি করুন তেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লম্বা ও ঘন চুলের জন্য ঘরেই তৈরি করুন তেল
লম্বা ও ঘন চুলের জন্য ঘরেই তৈরি করুন তেল

মেয়ে হোক বা ছেলে সৌন্দর্য ফুটে উঠে ঘন চুলের মাধ্যমে। তবে বর্তমানে অনেকেই চুলের সমস্যায় ভুগছেন। চুল লম্বা হয় না, চুল পড়ে যাচ্ছে, আজকাল অনেকেরই এই অভিযোগ। অবশ্য আধুনিক জীবনযাত্রায় এত দূষণ, স্ট্রেস আর পুষ্টির অভাবের মাঝে এটাই তো স্বাভাবিক। আপনিও যদি এই সমস্যায় ভোগেন তাহলে কয়েকটি প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমেই দ্রুত চুল আরও ঘন ও লম্বা করতে পারেন।

চুলের খাদ্য তেল। আর এই সেটি যদি না দেয়া হয় চুল পড়বেই। সপ্তাহে অন্তত তিন দিন তেল দেয়া প্রয়োজন। অনেকের তেল নিয়ে ভ্রান্ত ধারনা আছে যে সারা রাত চুলে তেল দিয়ে রাখতে হয়। কিন্তু আসলে গোসলের তিন বা এক ঘন্টা আগে দিলে হয়।

কেমন হয় যদি লম্বা ও ঘন চুলের জন্য ঘরেই তৈরি করা যায় তেল! আসুন জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে তেল তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন:

নারিকেল তেল, তুলসি, তেজ পাতা, মেহেদী পাতা, লং ৫/৬ টা, কারি পাতা, গোলাপ পাতা, জবা পাতা , কালো জিরা, মেথি, তিশি , আদা, আ্যালোভেরা, পান পাতা ।

প্রস্তুত প্রণালী:

নারিকেল তেল হালকা তাপে আগে গরম করে নিতে হবে পরে এক এক করে তুলসি, তেজ পাতা, মেহেদী পাতা, লং ৫/৬ টা, কারি পাতা, গোলাপ পাতা, জবা পাতা , কালো জিরা, মেথি, তিশি , আদা, আ্যালোভেরা, পান পাতা দিতে হবে মিডিয়াম তাপে রেখে যে পর্যন্ত কালো না হয়ে যায় নাড়তে হবে। তারপর ঠান্ডা করে ছেকে নিতে হবে , তৈরি হয়ে গেল তেল।

উপকার: চুলকে দ্রুত লম্বা,ঘন,কালো,ও মসৃন করবে।