শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯

ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৩৯ জন নিহতের ঘটনায় মামলা করেছে দেশটির পুলিশ।

এনডিটিভি জানায়, মামলায় বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের দুই শীর্ষ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। এছাড়া মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার।

শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশ ডাকলে, ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শতাধিক মানুষ হতাহত হয়।

পুলিশ জানায়, ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ সমাবেশে জড়ো হওয়ায়, সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। বিজয়ের দল প্রশাসনকে বলেছিল সমাবেশে হাজার দশেক মানুষ আসতে পারেন, কিন্তু বাস্তবে প্রায় ৩০ হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল।