শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডাচ্-বাংলা ব্যাংকের ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড সোহেল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাচ্-বাংলা ব্যাংকের ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড সোহেল গ্রেফতার
মোহাম্মদ হারুন অর রশীদ।

রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মাস্টারমাইন্ড সোহেল রানাকে (৩৩) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় আরও ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ ) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে আকাশ নামে একজনকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তিনি টাকা লুটের মূল পরিকল্পনাকারীদের একজন। ঢাকার বনানীর কড়াইল বস্তি থেকে হৃদয় নামে একজনকে গ্রেপ্তারের পর ৪৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে নেত্রকোণা থেকে গ্রেপ্তার করা হয় নীরব নামে একজনকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এবং সর্বশেষ সোহেল রানাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে সব মিলে১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টাকা উদ্ধার করা হয়েছে৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা।

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে গত বৃহস্পতিবার সকালে বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা।

আল/দীপ্ত