শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া এলাকায় আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব এডিবল অয়েল লিমিটেড–এর সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণ সিট ক্রাশিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আশরাফ জানান, আগুনে বিপুল কাঁচামাল, মেশিনারিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।