শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

২২ দিনে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২২ দিনে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ডলার
সংগৃহীত ছবি

চলতি মাসের (সেপ্টেম্বর) প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৬ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর ৩২ কোটি ৬০ লাখ ডলার বেশি এসেছে, যা ১৮ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের ২২ দিন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে প্রায় ৭০০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৫৯০ কোটি ডলার। ফলে অর্থবছর ভিত্তিতে প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ।

এর আগে চলতি অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার এবং আগস্টে আসে ২৪২ কোটি ২০ লাখ ডলার।

উল্লেখ্য, গত ২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ওই অর্থবছরে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চে। যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ডলার, যা এখনো পর্যন্ত দেশের সর্বোচ্চ মাসিক রেকর্ড।