শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
পরিবেশ

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে কুয়েত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে কুয়েত

টানা বৃষ্টিতে গত কয়েকদিন ঢাকার বাতাসে দূষণের মাত্রা কম থাকলেও এখন আবার বেড়েছে দূষণের মাত্রা। শনিবার (২০ সেপ্টেম্বর) বায়ুমানের অবনতি হয়েছে ঢাকার। বায়ুমানের মাত্রা অনুযায়ী রাজধানীর বাতাস আজ অস্বাস্থ্যকর। একইসাথে শনিবার (২০ সেপ্টেম্বর) বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি।

বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার বায়ুমান ১৬৭, যা বাতাসের অস্বাস্থ্যকর অবস্থাকে নির্দেশ করে। দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান তৃতীয়।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কুয়েতের রাজধানী কুয়েত সিটির বায়ুমান ২৪২, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

এ তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— ইরাকের বাগদাদ, ভারতের কলকাতা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ২০৫, ১৬৬ ও ১৬৩।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ–এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০–এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১–১০০ হলে তা সহনীয়। ১০১–১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।