শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

মাঠে পৌঁছেছে পাকিস্তানের ক্রিকেটারা, বদলায়নি ম্যাচ রেফারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাঠে পৌঁছেছে পাকিস্তানের ক্রিকেটারা, বদলায়নি ম্যাচ রেফারি

পিসিবি সভাপতি মহসিন নাকভি অনুমতি দেয়ার পর টিম হোটেল থেকে বের হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। অল্প কিছু সময়ের মধ্যে মাঠেও এসে পৌঁছেছেন তারা। জানা গেছে, বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে টস। পরবর্তীতে সাড়ে ৯ টায় মাঠে গড়াবে প্রথম বল।

এর আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরাতে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। তবে তাদের কথা পাত্তা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকবাজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচেও ম্যাচ রেফারি হিসেবে থাকবেন পাইক্রফট।

সাম্প্রতিক এসব ঘটনায় ম্যাচের সময় এক ঘণ্টা পেছাতে অনুরোধ করে পিসিবি। তাদের অনুরোধ রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যার ফলে বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে টস। ম্যাচ শুরু হবে সাড়ে ৯ টায়।

রমিজ রাজা ও নাজাম শেঠির মতো সাবেক সভাপতিদের নিয়ে লাহোরে বৈঠক করছেন মহসিন নাকভি। বৈঠক চলাকালীনই ক্রিকেটারদের হোটেলে বসে না থেকে মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সভাপতির অনুমতি পাওয়ায় মাঠে যাচ্ছে পাকিস্তান দল।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে না সরালে এশিয়া কাপ বর্জন করতে পারে পাকিস্তান। কয়েকদিন ধরেই এমন খবর ভেসে বেড়াচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে। সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে লাহোরে রমিজ রাজা ও নাজাম শেঠির মতো সাবেক সভাপতিদের নিয়ে বৈঠক করছেন বর্তমান পিসিবি সভাপতি মহসিন নাকভি।

১৪ সেপ্টেম্বরের ভারত ও পাকিস্তান ম্যাচে টসের সময় একে অপরের সঙ্গে হাত মেলাননি দুই দলের অধিনায়ক। পরবর্তীতে ম্যাচ জিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে দ্রুত মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান সূর্যকুমার যাদব ও শিভাম দুবে। এমনকি ভারতের বাকি ক্রিকেটাররাও একই পথে হেঁটেছেন।

সালমান আলী আঘার নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেটাররা দাঁড়িয়ে অপেক্ষা করলেও ভারতের কেউ হাত মেলাতে আসেননি। এমন ঘটনার জেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তানের অধিনায়ক। ম্যাচ শেষ হতেই আইসিসির কাছে অভিযোগ জানায় পিসিবি। যেখানে তাদের অভিযোগ পত্রে বলা হয়েছে, টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে না করেন ম্যাচ রেফারি পাইক্রফট।

দেশটির ক্রিকেট বোর্ড জানায়, পাইক্রফট যা করেছেন সেটা আইসিসির আচরণবিধি ও এমসিসির স্পিরিট অব দ্য ক্রিকেট সম্পর্কিত আইনের লঙ্ঘন। যদিও আইসিসি তাদের জানিয়েছে এসিসির কর্মকর্তাদের নির্দেশেই এমনটা করেছেন ম্যাচ রেফারি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচেও দায়িত্বে আছেন পাইক্রফট।