শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্বাস্থ্য উপদেষ্টার উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া : রাশেদ খান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
স্বাস্থ্য উপদেষ্টার উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া : রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। যাবারই কথা। কারণ তিনি বাংলাদেশের চিকিৎসার উপর আগেও আস্থা রাখতে পারেননি, এখনো পারছেন না। আস্থা রাখারই বা কোন কারণ আছে? সবাই কি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী?’

তিনি আরও লিখেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারে আক্রান্ত ছিলেন৷ এখনো নিয়মিত চিকিৎসা বা চেকআপ করাতে হয়। সম্ভবত পূর্বে যেখানে চিকিৎসা করিয়েছন, সেখানেই ফলোআপ করতে গেছেন। এক্ষেত্রে আমি তাকে দোষ দিই না। বাঁচার আকাঙ্ক্ষা কার না আছে? আবার শারীরিক অসুস্থ অবস্থায় তার থেকে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনও আমি প্রত্যাশা করিনা। তিনি তো ডাক্তারও নন, এবিষয়ে বিশেষজ্ঞও নন‘।

রাশেদ আরও লিখেন, একটা অসুস্থ মানুষের উপর উপদেষ্টা নামক পদের বোঝা বাড়িয়ে দিয়ে তাকে আরও অসুস্থ বানিয়ে দেয়া হয়েছে। এতে রাষ্ট্রের ব্যায়ও বাড়ছে। এই দোষ তো তার নয়, বরং যারা তাকে বসিয়েছেন তাদের। তার দোষ হলো, অসুস্থ অবস্থায় দায়িত্ব নিয়ে জনগণের প্রত্যাশার পূরণ করতে না পারার ঘৃণা কুড়ানো! তার উচিত দায়িত্ব থেকে সরে গিয়ে বাকিটা জীবন চিন্তামুক্ত কাটানো। অন্যথায় এই দায়িত্বে থাকলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন।

ওই ফেসবুক পোস্টে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সুস্থতা কামনা করেন রাশেদ খান।