দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার জেলার নতুন ডিসি আ. মান্নান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজার জেলার নতুন ডিসি আ. মান্নান

কক্সবাজার জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বেতন কমিশন চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে, কক্সবাজার ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিন‘কে ডিসি পদ থেকে প্রত্যাহার করে জাতীয় বেতন কমিশনে যুগ্ম–সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

 

এসএ