শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

লঙ্কানদের বিপক্ষে যেমন হবে বাংলাদেশের একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
লঙ্কানদের বিপক্ষে যেমন হবে বাংলাদেশের একাদশ

আবু ধাবিতে হংকং–এর বিপক্ষে জিতে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে আজ শ্রীলঙ্কা খেলবে নিজেদের প্রথম ম্যাচ। এদিন রাত সাড়ে ৮টায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ–শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এই ম্যাচের একাদশ কেমন হবে তা এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু।

বাংলাদেশের বোলিং আক্রমণে বড় ধরনের কোনো রদবদলের সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাটিং বিভাগে একটি পরিবর্তন আসতে পারে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে দেখা যেতে পারে সাইফ হাসানকে।

এ ছাড়া হংকং ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

গত ১০ বছরে ১৬ বার টি–টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে দুই দলই সমান ৮টি করে ম্যাচ জিতেছে। সর্বশেষ জুলাইতে লঙ্কানদের মাটিতে হওয়া টি–টোয়েন্টি সিরিজে ২–১ ব্যবধানে জিতেছে টাইগাররা। এর আগে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে ডালাসে মুখোমুখি হয় দুই দল। সেখানেও বাংলাদেশ শেষ হাসি হেসেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ– পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, সাইফ হাসান/তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।