শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

কাঁচা কলার পাকোড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কাঁচা কলার পাকোড়া
কাঁচা কলার তৈরি পাকোড়া

কাঁচা কলার তৈরি খাবার খেতে চান না অনেকেই। বাচ্চারা ও এ ধরণের খাবার খেতে অপছন্দ করে। তবে কাঁচা কলাতে আছে বিভিন্ন পুষ্টিগুন যেমন: উচ্চ মাত্রার পটাশিয়াম যা রক্তনালী ও ধমনীর চাপ কমিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ফলে প্লাক জমে ধমনী সরু হয়ে যাওয়া, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। ওজন কমাতে খাদ্যতালিকায় কাঁচা কলা যোগ করা যেতে পারে। এতে থাকা শ্বেতসার ক্ষুধার অনুভূতিও কমায়। কিন্তু কাঁচা কলা দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার পাকোড়া যেটি বড় থেকে ছোট সবাই পছন্দ করবে, মিলবে বিভিন্ন পুষ্টিগুণ।

তাহলে জেনে নেয়া যাক কাঁচা কলার পাকোড়া তৈরি করতে কি কি লাগবে:

কলা ৪ টি, ডিম ১ টি, আলু ২ টি, পাউরুটি ২ পিস, বেসন ১ চামচ, পিয়াজ ২ টি, লবণ স্বাদ মতো, আদা–রসুন বাটা পরিমাণ মতো, কাঁচা মরিচ, ধনিয়া পাতা পরিমান মতো, হলুদ, মরিচ পরিমাণ মতো।

তৈরির প্রণালি:

প্রথমে কলা, আলু সেদ্ধ করতে হবে। সেদ্ধ করা আলু ও কলা ভালো করে মেশাতে হবে। এর সাথে বাকি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কাবাবের আকৃতি দিয়ে তেলে ভাজুন।

হয়ে গেল মজাদার কাঁচা কলার কাবাব রেসিপি। এবার পরিবেশন করুন।

 

 যূথী দীপ্ত সংবাদ