শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ ইতোমধ্যেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই জয় পেয়েছে টাইগাররা। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ম্যাচে ডাচদের মুখোমুখি হবে স্বাগতিকরা। সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। টি–টোয়েন্টি ফরম্যাটে এ নিয়ে দ্বিতীয়বার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে দুই ম্যাচের সিরিজ ১–১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। ১৩ বছর আগে ওই সিরিজে পাওয়া জয়টি এখনো বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের একমাত্র জয়।

শেষ ম্যাচে বোলিং বিভাগে একাধিক পরিবর্তন আনতে পারে স্বাগতিকরা। বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। শেষ টি–টোয়েন্টিতে সাইফউদ্দিনের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত।

তৃতীয় টি–টোয়েন্টিতে একাদশে দেখা মিলতে পারে শামীম হোসেন এবং নুরুল হাসান সোহানকেও। যদিও ব্যাপারটি নিশ্চিত নয়। কারণ, সবশেষ দুই ম্যাচে তাওহীদ হৃদয়, জাকের আলীরা একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। ফলে তাদেরও পরখ করে দেখা জরুরি টিম ম্যানেজমেন্টের জন্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।