শিরোনাম
আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
দীপ্ত নিউজ
অর্থনীতি

আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ (২.৪২ বিলিয়ন ডলার) মার্কিন ডলার যা দৈনিক গড় হিসেবে প্রায় ৭ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার আর ২০২৪ সালের একই সময়ে এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ।

এছাড়া গত ৩১ আগস্ট এক দিনে দেশে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

আরিফ হোসেন বলেন, চলতি অর্থবছর জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ।

 

এসএ