শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

অক্টোবর প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অক্টোবর প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন

দেশের ক্রিকেটাঙ্গনে এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে ক্রিকেট বোর্ড নির্বাচন। কবে হবে নির্বাচন, এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই। অবশেষে মিলেছে সেই উত্তর, অক্টোবর প্রথম সপ্তাহেই হবে বিসিবি নির্বাচন।

সংবাদমাধ্যম‘কে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি পরিচালক।

সপ্তাহখানেক পরই পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসর। তার আগে নিজেদের প্রস্তুতি সারতে নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত মিশনে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

তবে এ ম্যাচ ছাঁপিয়ে সিলেটে আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবিরসভা। বোর্ড সভা থেকে কি কি সিদ্ধান্ত আসে, ক্রিকেটপ্রেমীদের নজর সেদিকেই।

রাজধানীর বাইরে এবারই প্রথম সিলেটে বসেছে বোর্ড সভা। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে দুপুর ২টায় শুরু হয় এই সভা। বিসিবি নির্বাচন, ঢাকা লিগ ও বিপিএল ফিক্সিং–কাণ্ড নিয়ে তদন্ত কমিটি রিপোর্ট– সভায় এসব বিষয়–ই আজ আলোচনার কেন্দ্রবিন্দু।

বিসিবি সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটি মেয়াদ তার প্রথম সভা থেকে ৪ বছর। সর্বশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নব নির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় ৭ অক্টোবর। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

 

এসএ