
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: প্রেস সচিব

আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি একথা বলেন।
প্রেস সচিব বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।








