শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

কাঁচা আমের পান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাঁচা আমের পান্না
কাঁচা আমের পান্না

আসছে কাঁচা আমের মৌসুম। আম আমরা সবাই পছন্দ করি। কাঁচা আমের কথা শুনলেই যেন জিবে জল চলে আসে। সচরাচর আমের জুস আমরা অনেকেই খেয়ে থাকি তবে আমরা কি কাঁচা আমের পান্না খেয়েছি ! এই গরমের জন্য কাঁচা আমের পান্না শরীরকে করবে ক্লান্তিহীন ও চাঙ্গা।

আসুন জেনে নেই কি কি উপকরণ লাগবে পান্না তৈরি করতে:

কাঁচা আম ২টি, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, বিট লবণ প্রয়োজন মতো, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, গুড় ২
টেবিল চামচ, পানি ৪ কাপ, বরফ প্রয়োজন মতো।

প্রস্তুত প্রণালী:

মৃদু আঁচে আম পুড়িয়ে নিন। আমের খোসা কালো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। যখন আম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমের খোসা ছাড়িয়ে চিপে নিন। এরপর ব্লেন্ডারে নিয়ে জিরা গুঁড়া, বিট লবণ, গোলমরিচ গুঁড়া এবং লবণ দিন। তারপর গুড় যোগ করে ব্লেন্ড করুন। ব্লেন্ড করা মিশ্রণটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। ঠান্ডা হলে দুই টেবিল চামচ পাল্প নিয়ে বরফের কিউব দিন। তারপর জিরা গুঁড়া ছিটিয়ে সাজিয়ে পরিবেশন করুন টক ঝাল মিষ্টি কাঁচা আমের পান্না।

যূথী/দীপ্ত সংবাদ