দীপ্ত নিউজ
পরিবেশ

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস,  ভূমিধসের শঙ্কা

ঢাকাসহ দেশের চারটি বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।