শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

জা এন জি নিয়ে এলো ‘পেস্তা কুলফি’ আইসক্রিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জা এন জি নিয়ে এলো ‘পেস্তা কুলফি’ আইসক্রিম
ছবি: দীপ্ত সংবাদ

কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড জা এন জি নিয়ে এলো অভিনব কাপল প্যাকে নতুন স্বাদের ‘পেস্তা কুলফি’ আইসক্রিম। এই আইসক্রিমের প্রতিটি বাইটে পাওয়া যাবে পেস্তা বাদাম ও ঐতিহ্যবাহী কুলফির মজাদার স্বাদ। বাংলাদেশে প্রথমবারের মত ফয়েল প্যাকে আইসক্রিম টাবটি পাওয়া যাবে ২৮০ মি.লি. এর কাপল প্যাক সাইজে যা দুজনের জন্য পারফেক্ট। এছাড়াও এই প্যাকের ভেতর থাকছে দুজনের জন্য আলাদা দুটি চামচ। মাত্র ১৫০ টাকা মূল্যের আকর্ষণীয় এই আইসক্রিম প্যাকটি খুব শীঘ্রই সারা বাংলাদেশে রিটেইল আউটলেটসহ সুপারশপে পাওয়া যাবে।

সম্প্রতি ১৪ আগস্ট রাজধানী ঢাকায় ধানমন্ডির ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পেস্তা কুলফি আইসক্রিম–এর শুভ উদ্বোধন করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসেন, হেড অব মার্কেটিং রাজীব সাহা, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ বি এম শোয়েব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারাদেশ থেকে আগত বিক্রয় কর্মকর্তাগণ।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী তার বক্তব্যে আশা ব্যক্ত করেন যে, এই নতুন পেস্তা কুলফি আইসক্রিমের কাপল প্যাক বাজারে এক ভিন্ন ধারা তৈরি করবে এবং ভোক্তাগণ তাদের ভালোবাসার মানুষের সাথে আনন্দ শেয়ার করার বিশেষ অভিজ্ঞতা পাবে।