শিরোনাম
১৫ অক্টোবর : জেনে নিন নামাজ পড়ার সময়সূচি কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪৬৬

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪৬৬

দিন দিন দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন।

রবিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৭৪ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৫৭ জন, খুলনা বিভাগে ৪৭ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছর ১৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ৩৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ