সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাশন ও স্টাইলের যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা বুবলী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ফ্যাশন ও স্টাইল নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি মনে করেন, ফ্যাশন ও স্টাইল এক জিনিস নয়—বরং একে অপরের পরিপূরক।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুবলী লিখেছেন, “ফ্যাশন হলো যা তুমি কিনো, আর স্টাইল হলো সেটি দিয়ে তুমি কী করো।” অর্থাৎ, পোশাক, অলঙ্কার বা অ্যাকসেসরিজ কেনাই ফ্যাশন; কিন্তু সেগুলো নিজের ব্যক্তিত্ব, পছন্দ ও উপস্থাপনার সঙ্গে মিলিয়ে সৃজনশীলভাবে ব্যবহার করাই স্টাইল।

ভক্তরা তার এই বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন, বুবলীর মতো শিল্পীদের কাছ থেকে এমন অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি আরও দেখতে চান তারা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More