শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বিনোদন

সুস্মিতার পাশে দাঁড়ালেন প্রাক্তন প্রেমিক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুস্মিতার পাশে দাঁড়ালেন প্রাক্তন প্রেমিক
অসুস্থতা সত্ত্বেও প্রাক্তন প্রেমিককে নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন সুস্মিতা।

দুজনের বিচ্ছেদ হয়েছে বহু আগে। তারপরও সুস্মিতার পাশেই থেকেছেন রোহমান শল। সম্প্রতি সুস্মিতা সেনের হার্টঅ্যাটাকের পরও তার পাশে ছিলেন রোহমান। কয়েকদিন আগেই নানাবতী হাসপাতালে অভিনেত্রীকে চেকআপে নিয়ে যেতে দেখা গিয়েছিল রোহমানকে।

অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ১৫ দিন আগেই ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে শো স্টপার হয়ে হেঁটেছেন সুস্মিতা, সেখানেও তাকে একা ছাড়েননি রোহমান। ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্প ওয়াক শেষ করে ফেরার সময় সুস্মিতার পাশে পাশে থাকতে দেখা যায় রোহমানকে।

অসুস্থতা সত্ত্বেও ভক্তরা সুস্মিতার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি তাদের ফিরিয়ে দেননি।

সুস্মিতা সেন গত ২ মার্চ প্রথমবার সোশ্যাল মিডিয়ায় জানান, দুদিন আগেই তার হার্টঅ্যাটাক হয়েছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, স্টেন্ট বসেছে।

আচমকা এমন খবরে সবাই হতবাক হয়েছিলেন।

সুস্মিতা জানান, তার প্রধান ধমনীগুলোর একটির ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। তবে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার সাত দিন পর চিকিৎসকদের অনুমতি নিয়ে শরীরচর্চা শুরু করেন সুস্মিতা, আবার কাজেও ফিরেছেন তিনি।

 

এমি/দীপ্ত