শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

বড় হার বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড় হার বাংলাদেশের

প্রথম দুই টি–টোয়েন্টি দাপটে খেলা বাংলাদেশকে শেষ ম্যাচে খুঁজেই পাওয়া গেলো না, হারলো ৭৪ রানের বড় ব্যবধানে।

শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কোনোমতে হোয়াইটওয়াশ লজ্জা এড়িয়েছে পাকিস্তান। লিটন দাসের দল সিরিজ জিতেছে ২–১ ব্যবধানে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেট ১৭৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।

তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ১৭৯ রান। রান তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। পঞ্চম ওভারেই ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার দিনে উল্টো লজ্জার হার দেখেছে বাংলাদেশ। তাতেই সিরিজ থেমেছে ২–১ ব্যবধানে।

মিরপুরে তিন টি–টোয়েন্টি সিরিজটি লিটন দাসের দল অবশ্য আগেই নিশ্চিত করেছে। পাকিস্তানকে প্রথমবারের মতো ধবলধোলাইয়ের সুযোগ নেওয়ার দিন ছিল আজ। সেই দিনেই টাইগাররা দেখিয়েছে ব্যাটিংয়ে হতশ্রী প্রদর্শনী। সফরকারীদের তোলা ১৭৮ রানের জবাবে ১০৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে ৭৪ রানে হেরেছে টাইগাররা।

আল