
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১. কুয়েত মৈত্রী হাসপাতাল : আহত ৮, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট : আহত ৪৬, নিহত ১০
৩. ঢাকা মেডিকেল : আহত ৩, নিহত ১
৪. সিএমএইচ–ঢাকা : আহত ২৮, নিহত ১৬
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল : আহত ৩, নিহত নেই
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা : আহত ১৩, নিহত ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল : আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল : আহত ১, নিহত নেই
৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল : আহত ১
১০. ইউনাইটেড হাসপাতাল : আহত ২, নিহত ১
এর আগে সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হওয়ার তথ্য জানান। এর মধ্যে ২৫ জনই শিশু বলে জানান তিনি।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।