শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
উত্তরায় বিমান বিধ্বস্ত, মৃত্যু ১

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর এফ–৭ বিজেআই বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ–৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুলের এক ভবনে বিমান বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৩ জন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।