শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন

ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশের–২০২৫’ এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে খসড়ায় নতুন কী কী বিষয় রয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংশোধন অধ্যাদেশ–২০২৫ এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এ খসড়াতেও নতুন কী কী বিষয় রয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

এছাড়াও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ—২০২৫ এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।