শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র – মালয়েশিয়া থাকা বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্র – মালয়েশিয়া থাকা বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চলাকালে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া থাকা তার সম্পদ ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম।

আবেদনে বলা হয়েছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি পুলিশ আইজিপি থাকা অবস্থায় এসব সম্পদ অর্জন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

দুদক আবেদনে আরও বলা হয়, তদন্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তার নিজ ও স্বজনের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে মামলার বিচার শেষে রাষ্ট্রের পক্ষে এসব সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা ক্ষুণ্ন হতে পারে। তাই আদালতে মামলার চার্জশিট দাখিলের আগেই সংশ্লিষ্ট সম্পদ জব্দ করা প্রয়োজন।

উল্লেখ্র, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে অবস্থিত বেনজীর আহমেদের ২টি স্থাবর সম্পত্তি, যার প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার ডলার, ক্রোক করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ২ অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের ২ অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

 

এসএ