শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্যের বিস্তারিত জানায় বিসিবি।

সর্বোচ্চ ৩৫০০ টাকা ও সর্বনিম্ন ৩০০ টাকায় বাংলাদেশ–পাকিস্তান সিরিজের খেলা মাঠে বসে দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা।

ইন্টারন্যাশনাল লাউঞ্জের মূল্য সর্বোচ্চ ৩৫০০ টাকা নির্ধারিত হয়েছে। সর্বনিম্ন ৩০০ টাকা নির্ধারিত করা হয়েছে ইস্টার্ন গ্যালারির।

এছাড়াও ক্লাব হাউসের (শহীদ মুশতাক ও শহীদ জুুয়েল স্ট্যান্ড) টিকিট ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর ও দক্ষিণ ব্লক) টিকিট ১৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ২৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট ৪০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

আসন্ন এই সিরিজের টিকিট অনলাইনেও বিক্রি করবে বিসিবি। একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে প্রতি ম্যাচের জন্য একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট স্টেডিয়ামের বাইরের নির্ধারিত বুথে পাওয়া যাবে।

সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে– ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য তালিকা :

ক্লাব হাউস (দক্ষিণ–শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার) : ৮০০ টাকা

ক্লাব হাউস (উত্তর–শহীদ জুুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর–মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (দক্ষিণ–কর্পোরেট ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (দক্ষিণ–কর্পোরেট ব্লক) : ৩৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার) : ২৫০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৪০০ টাকা

নর্দান গ্যালারি : ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা