শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

চার দিনের সফরে ঢাকায় বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চার দিনের সফরে ঢাকায় বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট ঢাকায় পৌঁছেছেন। শনিবার (১২ জুলাই) বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চারদিনের এ সফরে জোহানেস জুট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চলতি বছরের ১ জুলাই জোহানেস জুট বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

এর আগে তিনি ২০১৩-১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান এবং নেপালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডাচ নাগরিক জুট ১৯৯৯ সালে বিশ্ব ব্যাংকে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি তুরস্ক, কোমোরোস, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস এবং সোমালিয়ায় কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পরপরই উন্নয়ন সহযোগী হিসেবে পাশে দাঁড়ানো সংস্থাগুলোর মধ্যে বিশ্বব্যাংক অন্যতম।