সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে ‘অঘোষিত ফাইনালে’ বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরিজ জিততে মরিয়া মিরাজ বাহিনী। পাল্লেকেলের পিচ বেশি ব্যাটিংবান্ধব ও স্পিন বান্ধব; সেজন্য টাইগারদের তিন স্পিনারকে নিয়ে তাই আলাদা পরিকল্পনা সাজাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টায় অঘোষিত ফাইনালে নির্ধারিত হবে সিরিজের ট্রফি।

এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত রয়েছেন ইনজুরিতে। শেষ পর্যন্ত তাকে পাওয়া না গেলে তার জায়গায় নাইম শেখের সুযোগ হতে পারে।

এছাড়া আগের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ডানহাতি পেসার তাসকিন আহমেদকে। হাসান মাহমুদের জায়গায় আজ তিনি আবার একাদশে ফিরবেন। শামীম হোসেন চোট পেলেও তার খেলতে হয়তো সমস্যা হবে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More