শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের ওয়ানডে মিশন শুরু হচ্ছে আজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে মিরাজবাহিনী। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা তিনটায়।

এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। এদিকে প্রায় চার মাস পর ওয়ানডে খেলতে নামবে শ্রীলঙ্কা। সবশেষ তারা খেলেছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে (বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টসহ) ৫৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশে জিতেছে ১২টিতে। এছাড়া লঙ্কানরা জিতেছে ৪৩ ও বাকি ২টি ম্যাচে ফল আসেনি। ফরম্যাটটিতে দুদল সিরিজ খেলেছে ১০টি। এর মধ্যে কেবল ২০২১ ও ২০২৪ সালে হওয়া সিরিজ জিতেছে লাল–সবুজের প্রতিনিধিরা। বিপরীতে শ্রীলঙ্কার জয় ৬ সিরিজে ও দুটি ড্র হয়েছে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।