দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

খুলনায় সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুলনায় সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চারজন।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কে হরিণটানা থানার হোগলাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা–সাতক্ষীরা মহাসড়কে হোগলাডাঙ্গা মোড়ে একটি ইজিবাইকে খুলনাগামী যাত্রী তুলছিল। এ সময়ে পিছন থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলে রায়হান নামের এক কিশোর মারা যায়। আহত হয় ইজিবাইকে থাকা চালকসহ পাঁচযাত্রী। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় জুয়েল বাবু মারা যায়। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইয়াসীন আরাফাত/এজে/দীপ্ত সংবাদ